About The Institute
Unique Polytechnic Institute (UPI) (Institute Code: 35175)
Approved By:
Unique Polytechnic Institute, started functioning
from 20th May 2012 under “Bangladesh Technical Education Board, It is one of
the government approved private polytechnic institute having an objective of
achieving excellence in technical education of Bangladesh. The institute is now
one of the most reputed private polytechnic institutes in Bangladesh.
Unique Polytechnic Institute has been established
at industrial area khalishpur of khulna division, known for the world famous
mangrove forest with a view to expecting to help the students of this land to
fulfill their dream to be a successful engineer.
Unique Polytechnic Institute (UPI) Campus is
situated at Baikali, 2 km north from the Khulna main city and by the Middle side
of G.P.O & Public Library. Its own campus is now stands at a large area. The
campus has one 10 storied and one 5 storied building with 55000
SQFT construction areas with nice architectural view and has all modern
facilities. The communication system with Unique Polytechnic Institute campus
is better than any other.
At present there are 25 teachers and staff, 500
students under Diploma Engineering program and 100 student under various short
course. Unique Polytechnic Institute (UPI) offers 4 years Diploma in
Engineering and several type of training course of ICT. Unique Polytechnic
Institute (UPI) trying to always stay ahead with modern technologies. Under
direction of a good engineering team and strong management of Managing Director
it is one of the most well reputed private institutes in Bangladesh.
ইউনিক পলিটেকনিক ইনস্টিটিউট এর
প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্মত সুশিক্ষা বিস্তারে কাজ করে আসছে। এই ইনষ্টিটিউটে একজন শিক্ষার্থীকে থিওরী ও ব্যাবহারিক শিক্ষার পাশাপাশি তার ক্যারিয়ার ও ভবিষ্যত গড়ে তোলার জন্য যত্নসহকারে পরিচর্যা ও পর্যাবেক্ষন করা হয়। কেবল মাত্র সনদ দেয়া নয় বরং শিক্ষার্থীকে একজন সুন্দর মানুষ গড়ার কারিগরি হিসেবে কাজ করছে ইউনিক পলিটেকনিক ইনস্টিটিউট
।
ইউনিক
পলিটেকনিক ইনষ্টিটিউট
দক্ষিনবঙ্গের একটি স্বনামধন্য বেসরকারি
পলিটেকনিক ইনষ্টিটিউট। বর্তমানে ইউনিক পলিটেকনিক ইনষ্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৭ টি
৪ বছর মেয়াদী ডিপ্লোমা
ইঞ্জিনিয়ারিং কোর্সে ৫০০ শিক্ষার্থী
অধ্যায়নরত এবং ২০১৭ সালে
থেকে ২০১৯ সাল পর্যন্ত
প্রায় ৫০ শিক্ষার্থী কোর্স
সম্পন্ন করেছে। 2012 সালে
প্রতিষ্ঠিত এই ইনষ্টিটিউট শুরু
থেকে মানসম্মত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা নিশ্চিত করার
জন্য শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল
সুযোগ সুবিধা নিশ্চিত করে
আসছে। তারই ধারাবাহিকতায় ইউনিক
পলিটেকনিক ইনষ্টিটিউট
২০১৭ সাল থেকে নিজস্ব
ক্যাম্পাসে স্থানান্তরিত হয়ে কাযর্ক্রম পরিচালনা
করে আসছে।
প্রতিষ্ঠানটি
এর প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মশৃঙ্খলা, উন্নত
শিক্ষা পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, আধুনিক
ল্যাব উপকরন সংযুক্ত করে
আসছে ফলে এখনকার শিক্ষার্থীরা
প্রতি বছর দেশের বেসরকারি
পলিটেকনিক ইনষ্টিটিউট সমূহের মধ্যে অন্যতম
ভাল ফলাফল করতে সক্ষম
হয়েছে এবং দক্ষিনাঞ্চলের সকল
বেসরকারি পলিটেকনিকের মধ্যে প্রতিবছর সেরা
ফলাফল করে আসছে ।
ইউনিক পলিটেকনিক থেকে পাশকরা শিক্ষার্থীরা বিভিন্ন
সরকারি প্রতিষ্ঠান ও নামকরা বেসরকারি
প্রতিষ্ঠানে চাকুরীরত আছে, এখানকার শিক্ষার্থীদের
চাকুরী পাবার হার ৭০%।
ইউনিক
পলিটেকনিক ইনষ্টিটিউটে রয়েছে
আধুনিক স্থাপত্যশৈলিতে নির্মিত ১টি ভবন নিয়ে
নিজস্ব ক্যাম্পাস, ১টি হোষ্টেল ও ১টি ক্যান্টিন । শিক্ষার্থীদের ব্যাবহারিক
শিক্ষা নিশ্চিত করতে এখানে রয়েছে
বিভিন্ন বিভাগের জন্য ৭টি ল্যাব ও
ভারী যন্ত্রপাতি সমৃদ্ধ ১টি ওয়ার্কশপ।
ইউনিক পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার ল্যাব, ইলেকট্রিক্যাল ল্যাব,
ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, ফিজিক্স ল্যাব, কেমিষ্ট্রি ল্যাব,
টেক্সটাইল ল্যাব, সিভিল ইঞ্জিনিয়ারিং
ল্যাব।
অত্যাধুনিক
ল্যাব ও ওয়ার্কশপের পাশাপাশি
ইউনিক পলিটেকনিক ইনষ্টিটিউটে রয়েছে ১০০০ টেক্সট বই
ও ৫০০ রেফারেন্স বই
সমৃদ্ধ সুসজ্জিত লাইব্রেরী ও সবার জন্য
বিনামূল্যে বইয়ের ব্যাবস্থা। বিভিন্ন
অনুষ্ঠান আয়োজনের জন্য ক্যাম্পাসে রয়েছে
অডিটেরিয়াম। সর্বক্ষনিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ করতে প্রতিষ্ঠানে
রয়েছে ষ্টান্ডবাই জেনারেটর। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে বিনামূল্যে
৫ এমবিপিএস ব্যান্ডইউডথ সম্পন্ন ফ্রি ওয়াইফাই কভারেজের
মাধ্যমে ইন্টারনেট ব্যাবহারের সুবিধা, সকল নোটিশ এসএমএস
নোটিফিকেশন, ও কম্পিউটারাইজড ম্যানেজমেন্ট
সিস্টেম।
শিক্ষার্থীদের
উপস্থীতি ব্যাবস্থাপনার জন্য রয়েছে এন্ড্রয়েড
এ্যাপ্লিকেশন ও ক্যাম্পাসের নিরাপত্তার
জন্য ১৫টি সিসি ক্যামেরা।
ইউনিক পলিটেকনিক ইনষ্টিটিউটে রয়েছে ১৮ জন পূর্নকালীন
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।
এখানে প্রতি সেমিষ্টারে ইন্ডাষ্ট্রিয়াল
ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে
ধারনা দেয়া হয়। পড়াশোনার
পাশাপাশি মানসিক বিকাশের জন্য
ইউনিক পলিটেকনিক ইনষ্টিটিউটে রয়েছে বার্ষিক ক্রিড়াঅনুষ্ঠান, জাতীয় দিবস উদযাপন
ও সহশিক্ষা কার্যক্রমের জন্য রয়েছে বিভিন্ন
ক্লাব। এছাড়া ইংরেজী ভাষায়
দক্ষ করার জন্য রয়েছে
ইংরেজী ল্যাঙ্গুয়েজ ক্লাব। ইউনিক পলিটেকনিক ইনষ্টিটিউটের
শিক্ষার্থীরা বিভিন্ন
জাতীয় প্রতিযোগীতামূলক কর্মকান্ডে অংশগ্রহন করে নিজেদের মেধার
পরিচয় দিয়েছে।
শুধুমাত্র
একটি সার্টিফিকেট নয়, নিয়মানুবর্তীতা ও
পরিশ্রমের মাধ্যমে ব্যাক্তিগত গুনাবলির বিকাশের মাধ্যমে একজন শিক্ষার্থীকে তার
সুন্দর ভবিষ্যতের পথপ্রদর্শন করাই ইউনিক পলিটেকনিক ইনষ্টিটিউটের
উদ্দেশ্য।

কোন মন্তব্য নেই